শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ইরানের আলোচিত ইভিন কারাগারে আগুন-গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে /

ইরানের কুখ্যাত ইভিন কারাগারে গতকাল শনিবার (১৫ অক্টোবর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ভেতর থেকে বন্দুকের গুলি চালানোর শব্দ ও সাইরেন শোনা গেছে। এতে হতাহতের খবর এখনো জানা যায়নি।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার খবর জানার সাথে সাথেই দমকলকর্মীরা ঘটনাস্থলে যান। বর্তমানে ওই এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, ‘বন্দীদের পরিবার প্রধান দরজার সামনে জড়ো হয়েছে। তারা বলছে, ‘আমরা আগুন এবং ধোঁয়া দেখতে পাচ্ছি। এখানে প্রচুর বিশেষ বাহিনী ও অ্যাম্বুলেন্স রয়েছে।’উল্লেখ্য, ইভিন কারাগার রাজনৈতিক বন্দীদের আটক করার প্রাথমিক স্থান। কারাগারটিতে রাজনৈতিক বন্দি, সাংবাদিক এবং বহু দ্বৈত ও বিদেশি নাগরিক বন্দি রয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী তরুণী মাহশা আমিনীর মৃত্যুর ঘটনায় ইরানে যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ থেকে আটক শত শত লোককে ওই কারাগারেই রাখা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD