বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

‘বিনিয়োগের জন্য যে দেশ আসবে আমরা তাদের জায়গা দেব’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে /

বিনিয়োগের জন্য যে দেশ আসবে আমরা তাদের সুযোগ দেব বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ করার জন্য জাপান, চীন ও ভারতকে জায়গা দেওয়া হয়েছে। এখন সৌদি আরব, সিঙ্গাপুরসহ বিশ্বের অন্যান্য দেশ বিনিয়োগের জন্য আসছে। তাদেরকেও জায়গা দেওয়া হবে।আজ রবিবার (২০ নভেম্বর) কর্ণফুলী ড্রাইডক স্পেশাল ইকোনমিক জোনসহ ৫০টি শিল্প এবং অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।এসময় তিনি বলেন, পদ্মা সেতু হওয়া পর দক্ষিণাঞ্চলের সাথে দ্রুত যোগাযোগ করা যায়। এছাড়া আমি যখন প্রথম ক্ষমতায় আসি তখন চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করে দিয়েছিলাম। ফলে যোগাযোগ অনেক সহজ হয়েছে।
ঢাকার সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ আরো সহজ করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা থেকে চট্টগ্রামে রেল পথে দ্রুত যোগাযোগের জন্য আমরা আরো একটি রেললাইন নির্মাণের কাজ হাতে নিয়েছি। কিন্তু করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আমাদের সেই অগ্রগতিকে থামিয়ে দিয়েছে। কারণ এই দুই সমস্যার ফলে আমরা একটা চাপে পড়ে গেছি। এই চাপ কেটে গেলে আমরা আবার কাজ শুরু করতে পারব।শেখ হাসিনা বলেন, আমরা ১৪ বছর ধরে ক্ষমতায় আছি। ক্ষমতায় আসার পর আমরা যে রূপকল্প ঘোষণা করি সেটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি। বাংলাদেশ যে বদলে যাওয়া বাংলাদেশ সেটা যাদের চোখ তারা দেখতে পারবেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD