বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প, হতাহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে /

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার ইউরেকা এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোরে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।এদিকে ভূমিকম্পে অন্তত ১৩ জনের হতাহতের খবর পাওয়া গেছে। যার মধ্যে দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। খবর এএফপি’র।রয়টার্স জানিয়েছে, এ ভূমিকম্প ইউরেকা বন্দর নগরী থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। দেশটির ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা হামবোল্টের ফার্নডেল শহরের ৭ দশমিক ৪ মাইল দক্ষিণ-পশ্চিমে। ফলে ফার্নডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে যায়। এদিকে ভূমিকম্পে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে বহু বাড়িঘর ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে হাজার হাজার মানুষ।ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD