সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বিশ্বজুড়ে করোনা: কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে /

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭৪৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে পৌনে পাঁচশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৯৬ হাজার ৮৮১ জনে।অন্যদিকে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২ লাখ ৯৬ হাজার ৮২৭ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সোয়া এক লাখ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ৮১৩ জনে।আজ রবিবার (১ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৬৫ জন। প্রাণহানি হয়েছে ২৯২ জনের।মহামারির শুরু থেকে জাপানে এখন পর্যন্ত ২ কোটি ৯২ লাখ ১২ হাজার ৫৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫৭ হাজার ২৬৬ জন মারা গেছেন।গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১২ জন। মারা গেছেন ২৭ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২৫ লাখ ১৩ হাজার ৬৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ১১ লাখ ১৭ হাজার ৯৮৩ জন মারা গেছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD