বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

৪২৪ কোটি টাকার চাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে /

ভারত ও সিঙ্গাপুর থেকে ১ লাখ মেট্রিক টন চাল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ৪২৪ কোটি টাকা।আজ বুধবার (৪ জানুয়ারি) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে খাদ্য অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের বাঘাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে ২১০ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫০০ টাকায় ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।পাশাপাশি সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান থেকে ২১৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২৫০ টাকায় আরো ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD