মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

দিল্লির তাপমাত্রা নামল ৩ ডিগ্রিতে

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে /

ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে ৩ ডিগ্রিতে নেমেছে। চলতি মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে দিল্লির সাফদারজং আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।দিল্লির উপর দিয়ে গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে প্রতিদিনই তাপমাত্রা কমছিল। তবে দুই দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ৫ ডিগ্রি।গত মঙ্গলবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৪ জানুয়ারি) তা কমে ৪ দশমিক ৪ ডিগ্রির ঘরে নামে। বৃহস্পতিবার তাপমাত্রা আরো কমে ৩ ডিগ্রিতে এসেছে।তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে রয়েছে তীব্র কুয়াশার দাপট। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লির কোনো কোনো এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কাছাকাছি অবস্থান করছিল। এদিকে আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও তার আশপাশের এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD