সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

শ্রীপুরে স্বর্ণের দোকানে ডাকাতি,গুলিবিদ্ধ ১।

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৮১২ বার পড়া হয়েছে /

আফজাল হোসেন(নিজস্ব প্রতিবেদক)-গাজীপুরের শ্রীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধা সাড়ে সাতটার দিকে উপজেলার জৈনা বাজারে অবস্থিত লক্ষী জুয়েলার্স ও নিউ দিপা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।এসময় ডাকাতের গুলিতে নিউ দিপা জুয়েলার্সের মালিক গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ নিউ দিপা জুয়েলার্সের মালিকের নাম শ্রী দেবেন্দ্র কর্মকার (৩৫)তিনি স্থানীয় গৌর চন্দ্র কর্মকারের ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সন্ধা সাড়ে সাতটার দিকে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ  ডাকাত দল জৈনা বাজারে শৈলাট রোডে অবস্থিত লক্ষী জুয়েলার্স ও নিউ দিপা জুয়েলার্সের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দোকানে প্রবেশ করে।পরে দোকানে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালাতে গেলে  নিউ দিপা জুয়েলার্সের মালিক বাঁধা দেয়।এসময় ডাকাতরা তার পেটে গুলি করে পালিয়ে যায়।

রক্তাক্তবস্থায় শ্রী দেবেন্দ্র কর্মকারকে মাওনা চৌরাস্তায় অবস্থিত আল-হেরা হাসপাতালে আনা হলে  তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আল-হেরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃতৌহিদুল ইসলাম জানান,গুলিবিদ্ধ দেবেন্দ্র কর্মকারের নাভির বাম পাশে একটি গুলি গভীরে চলে যাওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লিয়াকত আলী জানান,ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD