সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

সাভার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই ঘোষনা করা হবে ।

নিজস্ব প্রতিবেদকঃ
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ১৫৫৯ বার পড়া হয়েছে /

খুব শীঘ্রই সাভার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা ।

হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

রোববার সন্ধ্যায় আশুলিয়ার কুটুরিয়া এলাকায় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সাবেক প্রশাসক মিসেস হাসিনা দৌলার সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

এবিষয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন খুব শীঘ্রই সাভার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সৎ যোগ্য ব্যক্তিদের রাখা হবে।

সারা বছর যারা আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলো। কোন বির্তকিত ব্যক্তিদের কমিটিতে আনা হবে না বলেও বলেন তিনি। খুব শীঘ্রই কমিটি দেওয়া হবে শুনে হাসিনা দৌলার বাসভবনে ভীড় জমান স্থানীয় যুব মহিলা লীগ।

কমিটিতে মহিলা সম্পাদিকা পদসহ কোন কোন পদে বির্তকিত ব্যক্তিরা আসতে পারবে না বলে জানিয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা। দীর্ঘ কয়েক বছর পরে এ পুর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে শুনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।

সাক্ষাৎ অনুষ্ঠানে এসময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর উপস্থিত ছিলেন।

সৎ যোগ্য ব্যক্তিদের কমিটিতে আনবে উপজেলা আওয়ামী লীগ এমনটাই আশা করেন সাভার উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD