বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ফুলবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩৫৫ বার পড়া হয়েছে /

দিনাজপুরের ফুলবাড়ীতে ভুট্টা বোঝাই ট্রাক ও ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী ঢাকা মোড়ের দক্ষিণে বম্মচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি আশরাফুল ইসলাম জানান, বম্মচারী মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের সঙ্গে ভুট্টা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ দুইটি থানায় আনা হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD