সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে /

নিয়মিত বেতনের দাবিতে তেজগাঁও এলাকায় বিক্ষোভ করছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে তারা আন্দোলন করছেন। এ কারণে ওই এলাকায় যানজট দেখা দিয়েছে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান এ বিষয়ে রাইজিংবিডিকে বলেন, আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছি।

শ্রমিকরা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের নিয়মিত বেতন দেয় না। আবার বেতন দিলেও সেখান থেকে বিভিন্ন কারণে টাকা কেটে ফেলা হয়। কী কারণে টাকা কাটা হয় তাও তারা বলে না। প্রতিবাদ করলে করা হয় নির্যাতন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD