সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ বাড়ল

ডেস্ক রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে /

নাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুমোদন থাকলেও এখন আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৫ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানি শুরু হয় এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির অনুমোদন ছিল। বাণিজ্য মন্ত্রণালয় আরও ৮টি প্রতিষ্ঠানকে নতুন করে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে এবং রপ্তানির সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে।

গত বছর দুর্গাপূজায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারণে মাত্র ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়েছিল।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD