রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

পদ্মায় মিলছে না ইলিশ, হতাশ চাঁপাইনবাবগঞ্জের জেলেরা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে /

চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় পাওয়া যাচ্ছে না ইলিশ। ইলিশ জালে ধরা না পড়ায় দিশেহারা হয়ে পরেছেন জেলেরা। এই জেলার দুই হাজারের বেশি পরিবার পদ্মায় মাছ শিকার করে পরিবারের খরচ নির্বাহ করেন।সাইফুল ইসলাম নামের এক জেলে বলেন, ‘গত দুই বছর ধরে পদ্মা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। পদ্মায় মা ইলিশ ডিম দেওয়ার সময় নিষেধাজ্ঞা না মেনেই মাছ শিকার করেন জেলেরা। এই পরিস্থিতি রুখতে না পারলে আগামীতে হয়তো এই নদীতে কোনো মাছই পাওয়া যাবে না।’তিনি আরও বলেন, ‘মাছ ধরেই সংসারের খরচ চালাতে হয়। এছাড়া আর উপায় নাই। মাছ ধরতে গেলে এখন লোকসান ছাড়া কিছুই হয় না।’কাশির নামের অপর এক জেলে বলেন, ‘ইলিশের মৌসুমে নদীতে একবার জাল ফেললেই ৩-৪ মণ মাছ উঠতো। কিন্তু এবারের মৌসুমে মাছ পাচ্ছিনা না। গতকাল (রোববার) নদীতে গেছিলাম আড়াই কেজি জাটকা পেয়েছি। এই মাছ ধরে কী হবে, নৌকার তেল খরচই উঠবে না।’তিনি আরও বলেন, ‘তেলের দাম বেড়েছে। ভরা পদ্মায় নৌকায় তেলের খরচও হয় বেশি। মাছ ধরতে গেলে মাছ পাওয়া যায় না, তাই আজ যায়নি।’পদ্মা-গঙ্গার মিলিত স্থানে ভারতের জেলেরা মাছ ধরে নেয়। যার ফলে পদ্মার উজানে আর মাছ পাওয়া যায় না এমনই অভিযোগ করেছেন আরেক জেলে আব্দুল মোমিন। তিনি আরও বলেন, ‘মাছ ধরার টাকা দিয়েই সংসারে খরচ করি। কিন্তু এবার মাছও পাওয়া যাচ্ছে না।’মুরশালিন নামের এক পদ্মা পাড়ের বাসিন্দা বলেন, ‘পদ্মা পাড়ে জাটকা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে। আর ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-১২০০ টাকা কেজি পর্যন্ত।’চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘পদ্মা থেকে গত মাসে ১ দশমিক ৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ধরেছেন জেলেরা। ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন ২ হাজার জেলেদের মধ্যে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD