বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

মেসির বিশ্বজয়, আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে /

দক্ষিণ আমেরিকান এবং ইউরোপের মধ্যে এর আগে ১০ বার বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ৭ বারই শেষ হাসি হেসেছিল ল্যাটিন আমেরিকানরা। কাতার বিশ্বকাপেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছিলো। ২০১৮ বিশ্বকাপের শিরোপাজয়ী ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে শিরোপা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলো আর্জেন্টিনা। তবে ৯৭ সেকেন্ডের ব্যবধানে দুই গোল করে ফ্রান্সকে ম্যাচে ফিরিয়ে আনেন কিলিয়ান এমবাপ্পে।অতিরিক্ত সময়ে আবারও লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। তবে ১১৭ মিনিটে এমবাপ্পের হ্যাটট্রিকে তৃতীয়বারের মতো সমতায় ফেরে ফরাসিরা। ফলে ২০০৬ বিশ্বকাপের পর আবারও কোনো বিশ্বকাপের ফাইনাল গড়ালো টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটের লটারিতে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতলো আর্জেন্টিনা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD