মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সিংগাইরের ধল্লায় হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে /

মানিকগঞ্জের সিংগাইরে হেরোইনসহ একজনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ধল্লা এলাকা থেকে আব্বাস মোল্লা (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৭ গ্রাম হেরোইন (আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা) সহ আটক করে ধল্লা ফাঁড়ি পুলিশ।আটককৃত আব্বাস মোল্লা সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মৃত:কুদ্দুস মিয়ার নাতি এবং যশোর জেলার কোতোয়ালি থানার মৃত আজিজ মোল্লার ছেলে।ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লার নেতৃত্বে হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে হেরোইন নিয়ে যাওয়ার সময় আটককৃত কে গ্রেপ্তার করে একটি চৌকস পুলিশ দল।তিনি আরও বলেন, আব্বাস মোল্লা দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের এরকম মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD