বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

চবির ছাত্র হোস্টেল থেকে মধ্যরাতে ছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে /

মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ইন্সটিটিউটের শিল্পী রশিদ চৌধুরী ছাত্র হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে এক ছাত্রীকে আটক করা হয়েছে। এছাড়া ১০৪ নম্বর কক্ষ থেকে স্বল্প পরিমাণ গাঁজাও উদ্ধার করা হয়।অভিযান চলাকালে বহিরাগত যুবক মোবাইলে ভিডিও করায় তার মোবাইলও জব্দ করে প্রক্টরিয়াল বডি। বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের দুই পক্ষের পাল্টাপাল্টি আন্দোলনের ফলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশংকায় পুলিশের সহায়তায় চারুকলায় অভিযান চালায় প্রক্টরিয়াল বডি।জানা গেছে, আটককৃত ওই ছাত্রী কোনোরূপ অনুমতি ছাড়াই ছাত্র হোস্টেলে অবস্থান করছিলেন। নিয়মানুযায়ী অনুমতি ব্যতীত রাতে কিংবা দিনে কোনো সময়ই ছাত্রীরা ছাত্রদের হোস্টেলে প্রবেশ করতে পারবেন না। তবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির ভয়েই ছাত্রীটি হোস্টেলের কক্ষে প্রবেশ করেছেন বলে দাবি চারুকলা ক্যাম্পাস স্থানান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের।চারুকলা ইন্সটিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী সুসময় বড়ুয়া বলেন, ‘আমাদের এক জুনিয়র মেয়েকে রিসিভ করে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য আমাদের বান্ধবী হোস্টেলের সামনে অবস্থান করছিলেন। এসময় হুট করেই পুলিশ ও প্রক্টরিয়াল বডি প্রবেশ করে সবাইকে যার যার রুমে চলে যেতে বলেন। এসময় আমাদের বান্ধবী ভয় পেয়ে সামনে যে রুমটি পেয়েছে সে রুমেই ঢুকে পড়েছে।’আটক ছাত্রীকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বলেন, ‘অভিযান চলাকালে ছাত্রদের হোস্টেলের একটি কক্ষ থেকে ওই ছাত্রীকে আটক করে পুলিশ। পরে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘এসময় আমরা স্বল্প পরিমাণ গাঁজা ও বহিরাগত এক যুবকের মোবাইল ফোন জব্দ করেছি।’প্রসঙ্গত, মূল ক্যাম্পাসে ফেরাসহ কয়েকটি দাবিতে ৮২ দিন আন্দোলনের পর ২৩ জানুয়ারি শ্রেণিকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা। তখন চার দফা দাবি জানিয়ে ৭ দিনের আল্টিমেটাম দেন তারা। দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) থেকে ফের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD