বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ঝিকরগাছায় ৬৯ পিছ ইয়াবাসহ এক মাদক চোরাকারবারি আটক 

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে /

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ৬৯ পিচ ইয়াবাসহ মাদক চোরাকারবারি কাশি নাথ বসু (৪২) কে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। তিনি কৃষ্ণনগর গ্রামের মৃত মুরারী মোহন বসুর ছেলে।

ঝিকরগাছা থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কৃষ্ণনগর পুজা মন্দিরপাড়ার মান্নানের বাঁশ বাগান থেকে কাশি নাথ বসুর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে  ৬৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ট্যাবলেট বিক্রির নগদ ১হাজার ৮শ টাকা সহ মাদক চোরাকারবারি কাশি নাথ বসুকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে‌।বৃহস্পতিবার দুপুরে আসামীকে বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, মাদক চোরাকারবারি কাশি নাথ বসুর বিরুদ্ধে বিভিন্ন সময় থানায় অনেক অভিযোগ আসে। তার বিষয়ে আমি নিজেই আজ তথ্য অনুসন্ধানে বের হই এবং ঘটনাস্থল পরিদর্শন করে সন্ধ্যার পরে ফোর্স সহ অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD