বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নেত্রকোণায় আবু আব্বাছ কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে /

নেত্রকোনার ঐহিত্যবাহী বিদ্যাপিঠ আবু আব্বাছ কলেজে মঙ্গলবার দুপুরে নবীন বরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।কলেজের গভর্ণিং বডির সভাপতি জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলামের সভাপতিত্বে কলেজের শিক্ষক নাজমুল হাসান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ৭৫-এর প্রতিরোধ যোদ্ধা এডভাকেট অসিত কুমার সরকার সজল, নেত্রকোণা পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ আতাউর রহমান মানিক,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান, কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গভর্ণিং বডির সদস্য এ কে এম নজরুল ইসলাম ফকির, বাংলার প্রভাষক আসাদ উল্লাহ, আবু আব্বাছ কলেজ ছাত্রলীগের সভাপতি অপূর্ব চৌধুরী,সাধারণ সম্পাদক শামীম রায়হান রিফাত সহ অনুষ্ঠান পরিচালনা পরিষদের সদস্য সচিব মোঃ নূরে আলম ফকির প্রমূখ।পরে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD