সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

চিকিৎসকের ভুল রিপোর্টরের জোরে জামিন, হাজিরা দিতে গিয়ে আটক ৫

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে /

সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভুল রিপোর্ট সংগ্রহ করে আদালত থেকে জামিনপ্রাপ্ত আসামিদেরকে গণমাধ্যমের চাপে ফের আটক করেছে পুলিশ। বুধবার (৫ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজ আদালতে তারা জামিন হতে গেলে আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করেন ‌আটকৃত হলেন, সিংগাইরের জমির্তা ইউনিয়নর ডাউটিয়া এলাকার আমজাদ হোসেন (৪০) তার ভাই বাদশা মিয়া(৫৮) , একই এলাকার সেলিম (৩০) ,শাহিনুর রহমান সেন্টু(৪০),মামুন(৩৫)৷প্রসঙ্গত, মানিকগঞ্জের সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের ডাউটিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়।গত ২ ফেব্রুয়ারি জামির্তা ইউনিয়নের ডাউটিয়া এলাকায় স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও আলী হোসেন মেম্বারের উপস্থিতিতে এ ঘটনা ঘটে ।জানা যায়, ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩ টা ৩০ মিনিটের দিকে ডাউটিয়া বাজার সংলগ্ন একটি জমিতে জোবেদা আক্তার ঘর নির্মাণ করতে গেলে ওই একই এলাকার আমজাদ হোসেন ঘর নির্মাণ কাজে বাধা দেন, তাতেই সংঘর্ষের সৃষ্টি হয়।জোবেদা আক্তারের দাবি তিনি তার জমিতে কাজ করতে গেলে হঠাৎ করেই স্থানীয় আমজাদ হোসেন ও তার ভাই বাদশা তাদেরকে জমিতে কাজ করতে বাধা দেন এবং জামির্তা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও স্থানীয় মেম্বার আলী হোসেনের সামনেই অতর্কিত হামলা চালান আটককৃত সন্ত্রাসীরা।হামলায় জোবেদা আক্তার সহ ছেলে জয় (২৪) , দিপু (২৫), ভাই আলতাফ হোসেন (৫০), জয়ের বন্ধু কামরুল (২৫),ও মাতা আমেনা খাতুন (৬০) গুরুতর আহত হয় । এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সকলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।ভুক্তভোগী জোবেদা আক্তার আরো বলেন, এরা বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার নেতৃত্বে জামির্তা ইউনিয়নে দীর্ঘদিন যাবত জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন, তারা জামির্তা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী , তাদের কারো কোন নিজস্ব ব্যবসা নেই, শুধুমাত্র জামির্তা ইউনিয়নে বিভিন্ন লোকদের জমি দখল , চাঁদাবাজি,বিচার সালিশ করে টাকা নেয়া,সন্ত্রাসী কার্যক্রম তাদের উপার্জনের একমাত্র রাস্তা।তিনি আরো বলেন, গত কয়েকদিন আগে এই সন্ত্রাসী বাহিনী তার কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা দাবি করে করে আসছিলেন, তাই তিনি গত বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি সিংগাইর থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন।এ বিষয়ে প্রতিপক্ষ আমজাদ হোসেনের দাবি, জোবেদা যে জমিতে ঘর নির্মাণ করছিলেন এটা তাদের ক্রয়-কৃত সম্পত্তি । জমিতে ঘর নির্মাণে বাধা দিতে গেলে জোবেদা ও তাদের সন্ত্রাসী বাহিনী তাকে ও তার ভাই বাদশা মিয়ার উপর অতর্কিত হামলা চালালে তারা গুরুতর জখম হয়, তারপর স্থানীয়রা আমজাদ হোসেন ও তার ভাই বাদশা মিয়া কে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদশা মিয়া কে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠিয়ে দেন।এ বিষয়ে জামির্তা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সাথে মুঠোফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে ঘটনা সত্যতা স্বীকার করেছেন স্থানীয় মেম্বার আলী হোসেন।এ বিষয়ে সিংগাইর থানায় জোবেদা আক্তারের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD