বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান নেবে বিএনপি

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে /

বিএনপি আয়োজিত মহাসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, আগামীকাল সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করবে তার দল।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মহাসচিবের কর্মসূচি ঘোষণার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অডিও বার্তার মাধ্যমে মহাসমাবেশে আগতদের উদ্দেশে বক্তৃতা করেন। তিনি বলেন, আজকের এই মহাসমাবেশ কোনো দলের নয়, দেশের কোটি কোটি নির্যাতিত মানুষের না পাওয়ার বেদনার সমাবেশ; তাদের হারিয়ে যাওয়া স্বজন, ভোটাধিকার ও গণতন্ত্রের সমাবেশ।

কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে গত দুই দিনে স্থান পরিবর্তন, নেতাকর্মী গ্রেপ্তার, তারিখ পরিবর্তনসহ নানা শঙ্কা শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিএনপির মহাসমাবেশ।

সমাবেশে মির্জা ফখরুল বলেছেন, এটা শুধু বিএনপির মহাসমাবেশ নয়, এটি বাংলাদেশের পরিবর্তনের মহাসমাবেশ। সারা দেশের মানুষ একটাই কথা বলছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সবাই বলে জিয়া জিয়া। তাই আজ সবার দাবি একটাই, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD