বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মিথ্যা ডিজিটাল মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে /

যৌন হয়রানিকারী আবু সাঈদ কামালের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মামুন হোসেন।গত ২ নভেম্বর উভয়পক্ষের বক্তব্য, দীর্ঘ যুক্তিতর্ক শুনানি ও ফরেনসিক রিপোর্ট পর্যালোচনার শ্রবণান্তে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল (৭৫৮/২১) এর বিজ্ঞ বিচারক এ.এম জুলফিকার হায়াত অব্যাহতির এ আদেশ দেন।সূত্রমতে জানা যায়, মামুন হোসেন এম.এ. ২০২০ সালের ৩০ জুন অনলাইন “সাপ্তাহিক সামাল” পত্রিকার “গাজীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগ” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করায় এই মামলা দায়ের করেন রাজেন্দ্রপুর বাজারে আর.এন.আর এন্টারপ্রাইজের সত্ত্বাধীকারী, রাজাবাড়ী ইউঃ যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমানে গাজীপুর জেলা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সিনিঃসহ সভাপতি নোয়াগাঁও গ্রামের মৃত আ: করিম এর ছেলে আবু সাঈদ কামাল ওরফে এস এ কামাল।তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র দিলে মামলাটি অভিযোগ গঠনের জন্য ২০২১ সালের ১২ অক্টোবরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট আমলী আদালত থেকে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। ২০২২ সালের ২ নভেম্বর অভিযোগ গঠনের ধার্য্য তারিখে উভয় পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক ও শুনানি পর্যালোচনা শেষে অভিযুক্ত সাংবাদিক কে বিজ্ঞ আদালত মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেন। এর আগে মামুনের আইনজীবী মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।মামুন এর আইনজীবী জানান, “অভিযোগ গঠনের কোন উপাদান না থাকায় বিজ্ঞ আদালত সাংবাদিক কে মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট”।এ সময় তিনি বলে, সাংবাদিক মামুনের বিরুদ্ধে কোনো অভিযোগের ভিত্তি নেই। সম্পূর্ণ আক্রোশের উপর শত্রুতামূলক এই বানোয়াট মামলা দায়ের করেছে।এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD