শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে ছাই ৩৫ ঘর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে /

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদায় ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এনজিও সংস্থার একটি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে ৩০-৩৫টির বেশি ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে টেকনাফের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লেদা নুরালী পাড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নবী হোসেন জানান, হঠাৎ করে আমার শিবিরে আগুন জ্বলে উঠে। এনজিওর ফায়ার সার্ভিস পৌঁছে কাজ করেছে। পাশাপাশি আমাদের লোকজনকে ছড়িয়ে দিয়ে আগুন নেভাতে সক্ষম হই। তবে এঘটনায় আমাদের ৩০-৩৫টির বেশি ঘরবাড়ি পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।

তিনি বলেন, লেদা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্যাম্পে হঠাৎ আগুন কীভাবে এলো এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে আমাদের অনুসন্ধান চলছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD