বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

রিজভী স্যার আমার বাবার মতোন: হিরো আলম

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে /

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকা মানহানির মামলা করার পর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, রিজভী স্যার আমার বাবার মতোন। আমি তাঁকে মাফ করে দিলাম।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আজ সোমবার (৭ আগস্ট) হিরো আলম এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ মুনসুর রিপন মামলার তথ্য নিশ্চিত করেছেন।

হিরো আলম আদালতকে বলেন, সাংবিধানিকভাবে তিনি নির্বাচন করতে পারেন। কিন্তু আওয়ামী লীগ-বিএনপির নেতা কর্মীরা তাঁকে গালিগালাজ করেন। তাঁর জীবনের নিরাপত্তা নেই। তাই তিনি এই মামলা করতে এসেছেন।

আদালত থেকে বের হয়ে হিরো আলম গণমাধ্যমকে জানান, তিনি আদালতে বলেছেন- রিজভী স্যার আমার বাবার মতোন। আমি তাঁকে মাফ করে দিলাম।

এর আগে ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন। এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা ‘অর্ধপাগল’ নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।

এরপর গতকাল রবিবার (৬ আগস্ট) হিরো আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ করেন হিরো আলম।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD