বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

এশিয়া কাপের ১৭ জনের দলে নতুন মুখ তামিম, ফিরেছেন শেখ মেহেদী

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৪১৪ বার পড়া হয়েছে /

এশিয়া কাপের জন‌্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেঁধে দেওয়া সময় শেষ হবার দিনে দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার সকালে ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দলে নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও নাঈম শেখ।

সচরাচর দুপুর কিংবা বিকেলে গণমাধ‌্যমের মুখোমুখি হয়ে তিন সদস্যের নির্বাচক প‌্যানেল দল ঘোষণা করেন। দ্বিপক্ষীয় সিরিজে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় দলে কে আছেন, কে নেই। কিন্তু এবার দল ঘোষণায় বিসিবি চমক দেখাল। সকাল সাড়ে নয়টায় নির্বাচকরা গণমাধ‌্যমের মুখোমুখি হয়ে এশিয়া কাপের দল ঘোষণা করেন।

৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ও শ্রীলঙ্কায় এবার ছয় দলের এশিয়া কাপের ম‌্যাচগুলো আয়োজন হবে। বি গ্রুপে বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে আছে শ্রীলঙ্কা। এ গ্রুপে পাকিস্তান ও ভারতের সঙ্গে আছে নেপাল। গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। সুপার ফোরে প্রত্যেকে একে অপরের মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্যান্ডিতে ম্যাচটি হবে ৩১ আগস্ট। দ্বিতীয় ম্যাচ খেলতে উড়াল দিতে হবে পাকিস্তানে। লাহোরে ৩ সেপ্টেম্বর সেই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোরে উঠলে বাংলাদেশ তিন ম্যাচ খেলবে দুই দেশ মিলিয়ে। সুপার ফোরে উঠতে পারলে বাংলাদেশের প্রথম ও শেষ ম্যাচ হবে কলম্বোতে, আর দ্বিতীয় ম্যাচ হবে লাহোরে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD