বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

গায়ক খালিদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে /

‘হয়নি যাবারও বেলা’, ‘সরলতার প্রতিমা’, ‘আবার দেখা হবে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

আজ সোমবার রাজধানীর পান্থপথের কমফোর্ট হাসপাতালে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন প্রখ্যাত গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। খালিদের অধিকাংশ গানের এই গীতিকবি ও সুরকার বলেন, খালিদ ভাই আর নেই। আজ সন্ধ্যা সাতটায় চিরবিদায় নিয়ে চলে যান তিনি। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

তিনি আরও বলেন, কয়েক বছর ধরেই হৃদ্‌রোগে ভুগছিলেন খালিদ। একাধিকবার হৃদ্‌রোগের চিকিৎসা নিয়েছেন তিনি। তাঁর হৃদ্‌যন্ত্রে একটি স্টেন্ট বসানো ছিল।

দীর্ঘ মিউজিক ক্যারিয়ারে সংখ্যার দিক থেকে সমসাময়িক শিল্পীদের তুলনায় কম গান করলেও প্রায় সব গানেই তুমুল জনপ্রিয়তা পান খালিদ। ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘মনে তো পড়ে মন কেঁদেছিল’র মতো অনেক জনপ্রিয় গান রয়েছে এই শিল্পীর।

গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে যোগ দেন ‘চাইম’ ব্যান্ডে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD