শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাভারে ডিবির জালে কুখ্যাত দুই মাদক সম্রাট

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে /

সাভারে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা পু‌লি‌শের  ইনচার্জ (ও‌সি) জালাল উদ্দিন।

এরআগে শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ডিবি (উত্তর) ঢাকা জেলার এসআই (নিঃ) মো. মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে কু-খ্যাত দুই মাদক সম্রাটকে আটক করেন।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার নির্মল চন্দ্র দাশ (৪৮) ও প্রবেশ চন্দ্র দাশ (৪০) । তারা উভয়েই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর গো‌য়েন্দা পু‌লি‌শের  ইনচার্জ (ও‌সি) জালাল উদ্দিন জানান, মাদকসহ হাতে নাতে তাদের দু’জনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন। আমরা তাদের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছি।

এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD