বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে /

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সুপারব্র্যান্ড ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ প্রচারণার অংশ হিসেবে মিরপুর এরিয়ার ১৬টি প্লাজার উদ্যোগে বর্ণাঢ্য ছাদখোলা বাস র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) র‍্যালিটি ওয়ালটন প্লাজা কল্যাণপুর শাখা থেকে শুরু হয়ে আগারগাঁও, বিজয় সরণি, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, মিরপুর-১১, সাগুফতা, প্রশিকা মোড়, রূপনগর ও মিরপুর-১ হয়ে মাজার রোড প্রদক্ষিণ করে। এরপর এটি সাভারের হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া এবং মানিকগঞ্জের সিংগাইর শাখার সামনে দিয়ে অতিক্রম করার মাধ্যমে শেষ হয়।

উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা ডিভিশন-০১ এর চিফ ডিভিশনাল অফিসার কাজী আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মো: শাকিল হোসেন। এছাড়াও মিরপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মো: এনায়েত হোসেন ও রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো: আশিক হোসেনসহ ১৬টি প্লাজার শাখা ব্যবস্থাপক ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এ ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ চমক। ঈদুল আযহা উপলক্ষে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনলে গ্রাহকরা আবারও ‘মিলিয়নিয়ার’ হওয়ার অর্থাৎ ১০ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন। এছাড়াও রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার ও আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার।

৮ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই অফারটি ঈদুল আযহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কার্যকর থাকবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD