রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৮০০ বার পড়া হয়েছে /

মহানগর বার্তা,ঢাকা: প্রায় দেড় ঘণ্টা পর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের কর্মীরা নিরলস কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। বুধবার (২০ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে মার্কেটে আগুনের সূত্রপাত হয়। যা নিয়ন্ত্রণে আসে ৬টা ৩৫ মিনিটে।

ফায়ার সদর দফতরের উপ-পরিচালক দেবাশিষ বর্ধন আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেন। মার্কেটের দ্বিতীয়তলা থেকে আগুনের সূত্রপাত বলে তিনি ধারণা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দোতলার একটি ইউনিটে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ছুটোছুটি শুরু করি। মার্কেটের দোতলায় যে পাশে আগুন লেগেছে সেখানে বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। অল্প সময়ের মধ্যে মার্কেটের অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, প্রাথমিকভাবে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে আরো চাওয়া হলে যথাক্রমে আরো ৬, ২ ও ৩টি গাড়ি পাঠানো হয়৷ বর্তমানে মোট ২৫টি ইউনিট কাজ করছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD