সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

সালথায় স্কুলছাত্রীকে উত্যক্ত করায় থানায় মামলা এক যুবক আটক

স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ১২৪০ বার পড়া হয়েছে /

ফরিদপুরের সালথা উপ‌জেলায় নবম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে থানায় মমলা ক‌রে‌ছে ছাত্রীর প‌রিবার এবং আব্দুল আল মুজাহিদ ওরফে জীবন (১৯) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।

আটক জীবন উপজেলার বল্লভদি ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মোঃ হান্নান হাসানের ছেলে।
মঙ্গলবার ৩০ শে জুন তা‌কে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মামলা ও ছাত্রীর প‌রিবার সুত্রে জানা যায়, ভুক্তভু‌গি ছাত্রী তার নানাবাড়িতে থেকে বাউষখালী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীতে লেখা-পড়া করেন। ইতিপূ‌র্বে কয়েকবার মুজাহিদ ওরফে জীবন ঐ ছাত্রীকে উত্যক্ত করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্ধেন্দু কুমার সরকারের কাছে বললে তিনি বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাধ্যমে বিষয়টি কয়েকবার মিমাংশা করে দেন বলে মেয়েটির পরিবার জানিয়েছেন। এরপর জীবন আরো ক্ষীপ্ত হয়ে ওঠে। সোমবার সকাল ১০টার দিকে ঐ ছাত্রী তার বান্ধবীদের নিয়ে বিদ্যালয়ের ছাদের উপর ঘুরতে গেলে মুজাহিদ ওরফে জীবন মেয়েটিকে উত্যক্ত সহ ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তাহার ছবি দিয়ে অশ্লীল ভাষায় লেখা-লেখি করে ফেসবুকে আপলোড করে। কাঁদতে কাঁদতে মেয়েটি তার নানা বাড়ির লোকজনের কাছে বিষয়টি খুলে বলে। এরপর মেয়েটির পরিবার সালথা থানায় মুজাহিদ ওরফে জীবনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্ধেন্দু কুমার সরকার বলেন, আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, অভিযোগ পাওয়ার পরেই আসামীকে আটক করে মঙ্গলবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD