শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কুয়েতে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১৭৭ বার পড়া হয়েছে /

কুয়েতে এক নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলমগীর (৩০) নামের এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক মারা গেছেন। গত বুধবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে কুয়েতের মতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আলমগীর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের আলমাস মিয়ার ছেলে।নিহতের চাচা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাত্র ২০ দিন আগে আলমগীর দেশ থেকে ছুটি কাটিয়ে ফেরে। সে এখানে দারোয়ানের কাজ করতো। তার আরও দুই ভাই কুয়েতে থাকে। তার একটি ছেলে সন্তান আছে। স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।নিহতের প্রতিবেশী ইসরাফিল মোল্লা বলেন, আলমগীর আমার এলাকার ছেলে। অনেক ভাল মানুষ ছিল। মৃত্যুশোকে তার পরিবার ভেঙে পড়েছে। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাছে তিনি সহযোগিতা কামনা করেন।এদিকে আলমগীরের মৃত্যুতে তার পরিবার ও কুয়েত কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা আছে। শিগগির মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বজনরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD