শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

পর্তুগালের সাথে দ্বৈতকর পরিহার চুক্তি করবে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৮১ বার পড়া হয়েছে /

বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য পর্তুগালের সাথে দ্বৈতকর পরিহার চুক্তি করবে বাংলাদেশ। গত বুধবার (১৬ নভেম্বর) রাতে ঢাকা সফররত পর্তুগিজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রান্সিকো আন্দ্রের সাথে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশনে এ বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই দেশের বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগের উদ্যোগ এগিয়ে নিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। এছাড়া বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে পর্তুগালের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে ২০২৯ পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এই সুবিধা যেন এরপরও অব্যাহত থাকে সে বিষয়ে পর্তুগালের সহায়তা চেয়েছেন শাহরিয়ার আলম।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD