মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

রবিবার থেকে আগের সময়ে চলবে উচ্চ আদালত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে /

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামীকাল রবিবার (১৩ নভেম্বর) থেকে আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে বিচারিক (নিম্ন) আদালতের বিচারকাজ সকাল সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় শুরু হবে।প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বনীর সই করা বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, আগামী রবিবার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। মাঝখানে ৪৫ মিনিটের বিরতি দিয়ে ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে।দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সকাল সাড়ে ৯টায় বিচারকাজ শুরু হবে। মাঝখানে ৩০ মিনিটের বিরতি দিয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে। হাইকোর্ট ও নিম্ন আদালতের অফিসও আগের সময়সূচি অনুযায়ী চলবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD