রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

করোনায় আরও একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে /

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আগের দিন রোববারও করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী এই ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮৪টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা আক্রান্ত শনাক্তের হার ৫ দশমিক ১৪। সবশেষ ৩০ জন নিয়ে দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৭৮৮ জন।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আট জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৭৯ জন। দেশে করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত মারা গেছেন মোট ২৯ হাজার ৪৮১ জন।

দেশে করোনা ভাইরাস আক্রন্ত প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD