বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

গবিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত 

মুনিয়া রহমান জান্নাত, গবি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে /

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ১৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক আলতাফুন্নেসা , সিন্ডিকেট সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর যুগ্মসচিব মো: মিজানুর রহমান, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক মোঃ করম নেওয়াজ, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মনসুর মুসা, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় অনলাইনে অংশ নেন সিন্ডিকেট সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ।

সভায় ১৫তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী, ২৫তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদনসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD