মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

হোয়াটসঅ্যাপে চালু হল একাধিক নতুন ফিচার

আজকের পোস্ট ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে /

ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে হোয়াটসঅ্যাপে চালু হল কমিউনিটি ফিচার। যেখানে একাধিক গ্রুপ এক ছাতার তলায় পরিচালনা করতে পারবেন অ্যাডমিনরা। এরই সাথে যুক্ত হল ভোট নেয়ার জন্য নতুন পোল ফিচার।গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে এই নতুন ফিচারের কথা ঘোষণা করেছেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ। কমিউনিটি ফিচারের পাশাপাশি, হোয়াটস্যাপে ভিডিও কলে এবার থেকে ৩২ জন ব্যবহারকারী যোগ দিতে পারবেন। ভয়েস কলে যুক্ত হতে পারবেন ১০২৪ জন সদস্য। ব্যবহারকারীদের সাথে শেয়ার করা যাবে উক্ত কলের লিঙ্কও।মেটার ঘোষণা, কমিউনিটি ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইউজাররা আরও সংগঠিত হতে পারবেন। আসলে এই অ্যাপে পার্সোনাল চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটের একটি সমান আধিপত্য রয়েছে। একাধিক গ্রুপ যাতে একটি কমিউনিটির আওতায় এসে নিজেদের উপস্থিতি আরও ভালোভাবে বজায় রাখতে পারে তারই একটি সমাধান হিসাবে এই নতুন ফিচারটি নিয়ে এসেছে তারা।জানা গেছে, অ্যাডমিনদের কাছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে যে তারা কোন কোন গ্রুপ একটি কমিউনিটি বা সম্প্রদায়ের মধ্যে আনতে চান। অনেক ইউজাররাই পরিবার, স্কুল এবং কর্মক্ষেত্রের জন্য আলাদা গ্রূপ চ্যাটে যুক্ত থাকেন। কোনো ক্ষেত্রে যদি একাধিক গ্রুপ থাকে সেটি এক ছাতার তলায় কমিউনিটি হিসাবে নিয়ে আসা যাবে এই ফিচারের সহায়তায়।পাশাপাশি মেটাও এও জানিয়েছে, সমস্ত প্রক্রিয়াটি হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড প্রযুক্তির অধীনে থাকবে, অর্থাৎ সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে ইউজারদের নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ।নতুন ফিচারের পাশাপাশি বড় ফাইল ট্রান্সফার এবং ইমোজি রিয়াকশনের মতো নতুন সুবিধা নিয়ে এসছে হোয়াটসঅ্যাপ। সবমিলিয়ে হোয়াটসঅ্যাপে আমূল পরিবর্তন আনতে চলেছে মেটা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD