মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা

ছয় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে /

সাভারে পুলিশের অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়। এর আগে ১৯ অক্টোবর রাতে সাভারের কাউন্দিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জালাল উদ্দীন মিরপুর ভাষানটেক এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে সাভারের কাউন্দিয়া এলাকায় বসবাস করে পাইকারি মারদকের ব্যবসা করছিলেন।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার ডিবির উপপরিদর্শক (এসআই) জহির। এসময় জালাল উদ্দীনের বাড়ি থেকে তাকে করলে তিনি খাটের নিচ থেকে ৬ হাজার ইয়াবার চালান বের করে দেয়। পরে তাকে গ্রেপ্তার করে আজ সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।গ্রেপ্তার জালাল উদ্দীন বলেন, আমি যদি এবার ভালভাবে বের হয়ে আসি তাহলে আমি আর কোন দিন এই ব্যবসা করবো না। আমি আমার স্ত্রী সন্তানের সাথে আগের জীবনে ফিরে যাব। আমি তওবা করছি আর এই ব্যবসা করবো না।এব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা ৭ দিনের রিমান্ড চেয়েছি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD