মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে /

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর।আজ সোমবার (৭ নভেম্বর) দুপুরে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ৯ টি ওয়ার্ডে সর্বমোট ৮১ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভিজিডি কার্ডের মাধ্যমে এই চাল বিতরণ করা হয়।উল্লেখ্য,২০২১- ২০২২ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।চাল বিতরণকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন।এসময় চাল নিতে আসা একজন বৃদ্ধা বলেন, “আমাগো চেয়ারম্যান সাহেব খুব দয়ালু লোক। সবসময় অসহায় মানুষদের পাশে দাড়ান। সকল ধরনের বিপদ আপদে আগায় আইসা আমাগোরে উদ্ধার করে। আল্লাহ তারে নেক হায়াত দান করুক।”উক্ত চাল বিতড়ণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মীর আবদুল বারেক, ইউপি সদস্য আলমাস, ইউপি সদস্য নিজাম উদ্দিন সহ এলকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD