মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে /

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ রবিবার (১ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজার ও টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।তিনি আরও বলেন, গতকাল নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার এবং তা প্রশমিত হওয়ার পূর্বাভাস ছিল। তবে আজ এসব জেলাসহ অন্যান্য কোনো জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই।আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি।আবহাওয়ার সিনপটিক অবস্থা তুলে ধরে এই আবহাওয়াবিদ জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী তিন দিনে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD