মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

১৭ বছর পর ঝিকরগাছা পৌর সেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে /

যশোরের ঝিকরগাছায় ১৭ বছর পরে পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম—আহ্বায়ক আজাহারুল লাবু, কামরুজ্জামান কামাল, সৈয়দ রাসেল ও শেখ ইমরান স্বাক্ষরিত কমিটি প্রকাশিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ৪১জন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, শাহিন হোসেন, আসাদুল ইসলাম, আশিকুল ইসলাম, শেখ রাসেল, আজম মোহাম্মদ ড্যানি ও ইকরামুল করিম সৈকত।দীর্ঘপ্রতিক্ষার পর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটির বিষয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের মাধ্যমে ঝিকরগাছা উপজেলার সকল শাখার কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হলো। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অবদান রাখবেন বলে আশাবাদি। ঘোষিত কমিটি তিন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের পর সম্মেলন পূর্বক পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD