বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে /

কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসারণ করেছে চীন সরকার। তার স্থলাভিষিক্ত করা হয়েছে পূর্বসূরি ওয়াং ইকে। মঙ্গলবার সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

সিনহুয়া বলেছে, ‘চীনের শীর্ষ আইনসভা ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে মঙ্গলবার একটি অধিবেশন আহ্বান করার পর।

গত এক মাস ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না কিন গ্যাংকে। বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। ধারণা করা হচ্ছে, তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরাগভাজন হয়েছেন। কী কারণে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে সে বিষয়টিও স্পষ্ট করেনি চীন সরকার।

৫৭ বছর বয়সী কিন গ্যাংকে গত বছরের ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল। ২৫ জুন থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। এর ঠিক আগে তিনি রাশিয়া, ভিয়েতনাম ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD