বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

গোষ্ঠী দ্বন্দ্ব’ সৃষ্টির ইচ্ছা নেই চীনের: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে /

চীনের ডিএনএতে আধিপত্যবাদ নেই বলে মন্তব্য করে ব্রিকসের সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ‘গোষ্ঠী দ্বন্দ্ব’ সৃষ্টি করার কোনও ইচ্ছা চীনের নেই।

গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে জিনপিংয়ের পক্ষে দেওয়া বক্তব্যে একথা বলা হয়। আজ বুধবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এদিন শীর্ষ সম্মেলনের শুরুতে এক বিজনেস ফোরামে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে বক্তব্য দেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

শি জিনপিংকে উদ্ধৃত করে তিনি বলেন, বড় শক্তির প্রতিযোগিতায় জড়ানো বা ‘গোষ্ঠী দ্বন্দ্ব’সৃষ্টি করার কোনও ইচ্ছাই চীনের নেই। চীন দৃঢ়ভাবে ইতিহাসের সঠিক দিকেই দাঁড়িয়ে আছে এবং সবার মঙ্গলের জন্য ন্যায়সঙ্গত পথ অনুসরণ করা উচিত বলে (চীন) বিশ্বাস করে।

শি বলেন, যে কোনও বাধাই আসুক না কেন, ব্রিকসের পরিধি বাড়তে থাকবে। এই মুহূর্তে, আমাদের সময়ে বিশ্বে পরিবর্তনগুলো এমনভাবে উদ্ভাসিত হচ্ছে যা আগে কখনও হয়নি, যা মানব সমাজকে একটি জটিল সন্ধিক্ষণে নিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপরও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে কেন অংশগ্রহণ করেননি তা স্পষ্ট নয়।

এর আগে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সাথে দেখা করেন শি জিনপিং। সেখানে চীনা এই প্রেসিডেন্ট তাকে বলেন, তাদের দেশগুলো ‘নতুন এক ঐতিহাসিক সূচনা পয়েন্টে’ দাঁড়িয়ে আছে।

চীন এবং রাশিয়া উভয়ই প্রবলভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হয়েছে। আর এই কারণে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান এবং নানা ইস্যুগুলোতে পশ্চিমা দেশগুলোর আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্রিকসের পরিধি আরও প্রসারিত করতে আগ্রহী এই দুই দেশ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD