বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ভোট পড়ার হার সন্তোষজনক: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে /

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়ার হার সন্তোষজনক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (০৮ মে) সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, টার্ন আউট সন্তোষজনক। প্রাণহানি ছাড়া একটা নির্বাচন। সন্তোষজনক বলতে হবে।

তিনি বলেন, আশা করি আগামীকাল (বৃহস্পতিবার) বিস্তারিত বলা যাবে। আজ তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বলতে পারি, উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছিল সেটা হাস্যকর বলে প্রমাণ হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে ১৩৯টি উপজেলায় নির্বাচন হয়েছে। আপনাদেরও অনেকের আশঙ্কা ছিল খুনোখুনি, মারামারির। প্রথম পর্যায়ে বাংলাদেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু জায়গায় ছোটখাটো ঘটনা ঘটেছে।

কাদের বলেন, এ নির্বাচনে ধান কাটার একটা ব্যাপার আছে, ঝড়-বৃষ্টি আজও অনেক জায়গায় হয়েছে। নির্বাচন কমিশন যেটা বলেছে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। এ পরিস্থিতিতে এটা সন্তোষজনক।

‘অধিকাংশ জায়গায় আওয়ামী লীগ প্রার্থীরা জয় লাভ করেছে। পার্টি থেকে আমাদের নেতাকর্মীরা নেত্রীর নির্দেশে যথাযত দায়িত্ব পালন করেছে,’ বলেন তিনি।

উপজেলা নির্বাচনকে জনগণ প্রত্যাখান করেছে- বিএনপির এমন দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটা পাগলের প্রলাপ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD