মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

খালেদা জিয়ার ইন্তেকাল: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে /

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।’

তার প্রয়াণে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব, বিএনপি): নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

ডা. শফিকুর রহমান (আমির, জামায়াতে ইসলামী): মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি লিখেছেন, “মহান আল্লাহ রাব্বুল আলামীন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের সবর করার শক্তি দান করুন।”‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।’

জোনায়েদ সাকি (প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন): শোক প্রকাশ করে তিনি লিখেছেন, “বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

শফিকুল আলম (প্রেস সচিব, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা): তিনিও ফেসবুক পোস্টের মাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD