মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা

গাজায় ইসরাইলি হামলা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৫৮৯ বার পড়া হয়েছে /

অধিকৃত গাজা উপত্যকার দুদিনে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

 

গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় শনিবার দিনভর হামলার ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

 

শনিবার জাবালিয়াসহ গাজা উপত্যকাজুড়ে বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল।

 

গাজা উপত্যকায় দুদিন ধরে চলমান ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু ও একজন নারী রয়েছেন।

 

আহত হয়েছেন অন্তত ২০০ জন ফিলিস্তিনি। শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

 

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় দুদিন ধরে চলমান ইসরাইলি হামলায় উদ্বাস্তু হয়েছে অন্তত ৪০টি ফিলিস্তিন পরিবার।

 

এ ছাড়া স্থানীয় ৬৫০টির বেশি আবাসন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ও ১১টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের আবাসন মন্ত্রণালয়।

 

তবে গাজায় হামলা চালিয়ে শিশুসহ বেসামরিক মানুষকে হত্যার ঘটনা অস্বীকার করেছে ইসলাইল।

 

ইহুদিবাদী দেশটির দাবি, আবাসিক এলাকায় হামলা চালানো হয়নি। বরং ফিলিস্তিনি জিহাদিরা রকেট হামলা চালাতে গিয়ে ব্যর্থ হওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এতে প্রাণহানি হয়েছে।

 

এদিকে বিমান হামলার জবাবে তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ছুড়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।

 

 

 

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD