রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

বুদ্ধিজীবীদের আদর্শকে ধারণ করুক. তরুণ প্রজন্মকে ডা. নুজহাত চৌধুরী

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ১০৫৭ বার পড়া হয়েছে /

মঈন মোশাররফ : শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজাহাত চৌধুরী বলেছেন, বুদ্ধিজীবীদের আদর্শকে ধারণ করুক আমাদের তরুণ প্রজন্ম। বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানানোর চেয়ে বেশি খুশি হতাম তাদের আদর্শে দেশ গঠন হলে। বুদ্ধিজীবীদের আদর্শকে সম্মান জানালে। এর জন্য তরুণ প্রজন্মের প্রয়োজন বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করা। তাদের আদর্শে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত দেশ দেখতে চাই। শুক্রবার নিউজ টুয়েন্টিফোরের টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ৭৫ থেকে ৯৬ পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের কথা বলাই হতো না। সরকারিভাবে আমাদের জানানো হতো না তখন, আমরা নিজেরা সাধারণ জনগণের সাথে বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছি। এমনকি আমরা যে বুদ্ধিজীবীর সন্তান এটা কেউ জানতোই না। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসার পরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আমাদের কার্ড পাঠানো হয়। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানায় বুদ্ধিজীবী কবরস্থানে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। তাহলে তারা সঠিক পদক্ষেপ নিতে পারবে এবং প্রতিষ্ঠিত হবে বুদ্ধিজীবীদের আদর্শের বাংলাদেশ ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD