মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

অপহরনের দীর্ঘ ১৩ দিন পর ভিকটিম উদ্ধার,১ অপহরনকারীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৮২৯ বার পড়া হয়েছে /

আফজাল হোসেন(নিজস্ব প্রতিবেদক)-
গত ২৫ শে নভেম্বর ২০১৯ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন মোজারমিল হাজী দুদু দেওয়ান মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে মোসাঃ মিলি খাতুন (১৬) কে অপহরণ হয়।

মিলি অত্র থানার তেতুইবাড়ী (আবু বক্কর সিদ্দিকী এর বাড়ীর ভাড়াটিয়া) এলাকার মোঃ নুরুল ইসলাম এর মেয়ে।

এ বিষয়ে গত ২রা ডিসেম্বর ২০১৯ তারিখ মিলির বাবা নুরুল ইসলাম বাদী হয়ে কাশিমপুর থানায় অপহরন মামলা দায়ের করেন।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জনাব আকবর আলী খান সাহেবের নির্দেশনায় অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/সাইদুল ইসলাম সঙ্গীয় অফিসার, ফোর্স ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন একঢালা গ্রামের পুর্নবাসনকেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে (০৮ ডিসেম্বর ২০১৯ তারিখ রবিবার রাত ০৩.০০ ঘটিকার) সময় মোসাঃ মিলি খাতুন (ভিকটিম) উদ্ধার সহ রহিম বাদশা নামের এক অপহরণ কারীকে আটক করেন।

আটককৃত অপহরণকারী মোঃ রহিম বাদশা (২০) সিরাজগঞ্জ জেলার সদর থানার ডিগ্রীপাড়া গ্রামের মোঃ আবুল কালাম এর ছেলে। রহিম বাদশা’কে (০৯ ডিসেম্বর ২০১৯ তারিখ সোমবার) অপহরণ মামলায় বিজ্ঞ আদালতে প্রেরন করেন কাশিমপুর থানা পুলিশ।।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD