মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

গোদাগাড়ীতে দক্ষ জনশক্তি ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 গোদাগাড়ী(রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৯৩০ বার পড়া হয়েছে /

 রাজশাহীর গোদাগাড়ী উপজেলা অডিটরিয়ামে দক্ষ জনশক্তি ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ ও সম্মান দুই-ই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার এবং প্রেস ব্রিফিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃসুফিয়া খাতুন (মিলি), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এমরানুল হক, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ এতে অংশগ্রহন করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং উন্মুক্ত আলোচনার মাধ্যমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মো. মতিয়র রহমান

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD