রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

রাজশাহী গোদাগাড়ীর পদ্মানদীর তীর হতে এক অজ্ঞাত লাশ উদ্ধার

গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৯৫২ বার পড়া হয়েছে /

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার (০৪) চার নম্বর ওয়ার্ড কুঠিবাড়ি এলাকার পদ্মানদীর তীরবর্তী কূপ হতে এক মহিলার কলার ভেলায় গলিত লাশ উদ্ধার করা হয়।

আজ২৬শে জুন শুক্রবার সকালে স্থানীয় জনগণ পদ্মার তীরে গলিত লাশটি দেখতে পেলে গোদাগাড়ী মডেল থানা পুলিশকে জানানো হয়।
তৎক্ষণাৎ গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে তদন্ত কর্মকর্তা ও এস আই আব্দুল খালেক, শামীম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেক) এর মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে পানি বাড়তে থাকাই ঘটনাস্থলে কচুরিপানার স্তুপ তৈরি হয় যা থেকে বাইরে থেকে ভেসে আসা লাশটি আটকিয়ে থাকতে পারে বলে জানা।
এই বিষয়ে এক উদ্ধার কর্মী সাথে কথা বলে জানা যায়, লাশটি অজ্ঞাত এক মহিলার (২০) যা উদ্ধারের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। তবে লাশটি সাপে কাটাই মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার
ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট পাওয়া পরে মৃত্যু আসল কারণ জানা যাবে। এক প্রশ্নের জবাবে বলেন, গোদাগাড়ী মডেল থানায় ২০বছর বয়সের কোন মহিলার মিসিং এর কোন অভিযোগ নেই বলে জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD