সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

প্রধানমন্ত্রী দিল্লি যাবেন সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৬৬১ বার পড়া হয়েছে /

চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বৃহস্পতিবার (২৩ জুন) ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত ১৯ জুন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আলোচনা হয়। আমাদের পক্ষ থেকে জানানো হয়, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী দিল্লি সফর করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

২০১৯-এর অক্টোবরে শেখ হাসিনা দিল্লি সফর করেছেন জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ২০২১-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং দুদেশের সম্পর্কের সুবর্ণজয়ন্তী উৎসবে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সফর করেছেন। এবার আমাদের যাওয়ার পালা।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতোমধ্যে দুদেশের আলোচনা শুরু হয়েছে। সামনের দিনগুলোতে আরও কথা হবে বলে তিনি জানান।

কী কী চুক্তি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এটি এখন বলা সম্ভব নয়। সফরের নিকটবর্তী সময়ও অনেক কিছু ঠিক হয় বা বাদ পড়ে।

গত এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD