রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

আবেদনময়ী রুপে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৬৪৯ বার পড়া হয়েছে /

বিতর্ক যেন পিছু ছাড়ছে না টালিউডের তারকা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। কখনো প্রেম-বিয়ে-বিচ্ছেদ, কখনও সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও পোস্ট করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। এবার খোলামেলা রূপে ফটোশুট করে ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন নায়িকা।

ভারতীয় একটি গণমাধ্যমের ফটোশুটে অংশ নিয়েছেন শ্রাবন্তী। সেই শুটের ছবি আজ শুক্রবার (২২ জুলাই) এসেছে প্রকাশ্যে। ছবিতে দেখা যাচ্ছে, সাদা বিছানায় উপুড় হয়ে শুয়ে আছেন শ্রাবন্তী। তার পরনে গাঢ় ফিরোজা রঙের একটি গাউন। তবে গাউনের উর্ধসীমানা পেরিয়ে দৃশ্যমান তার বক্ষ বিভাজিকা

এমন আবেদনময়ী রূপে শ্রাবন্তীকে দেখে মুগ্ধ ভক্তরা। অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভুল করছেন না তারা। অবশ্য সমালোচনার তীরও ছুটে আসছে। তাকে ‘বুড়ি’ বলেও কটাক্ষ করেছেন এক নেটিজেন।

সম্প্রতি মালদ্বীপ ভ্রমণ করে এসেছেন শ্রাবন্তী। শোনা যায়, এই অবকাশ যাপনে তার সাথী ছিলেন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী। নীল সমুদ্র আর বিলাসবহুল রিসোর্টে প্রেমিকের সাথে একান্ত সময় কাটিয়ে এসেছেন অভিনেত্রী।

শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায়। যেটা মুক্তি পেয়েছে বাংলাদেশে। এই সিনেমায় তার সাথে আছেন শান্ত খান, রজতাভ দত্ত, অমিত হাসান, শিবা শানু প্রমুখ। এছাড়া কলকাতায়ও কিছুদিন আগে তার একটি সিনেমা মুক্তি পায়। সেটার নাম ‘ভয় পেও না’।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD