বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে, বাবা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬৪৭ বার পড়া হয়েছে /

সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খালে পড়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রাইভেটকারের চালকসহ আরও ৪ জন।

 

শুক্রবার (৫ আগস্ট) সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরোহীরা জাফলংয়ে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

 

নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড় গ্রামের রুবেল আহমদ (৩৫) ও তার এক মাস ১০ দিন বয়সী মেয়ে রাহি আক্তার আদরী।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে সিলেটের দিক থেকে আসা ওই প্রাইভেটকারটি জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় একটি ব্রিজের ওপর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় প্রাইভেটকারটি ব্রিজের ওপর থেকে খালে পড়ে যায়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

 

স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাহিকে মৃত ঘোষণা করেন। পরে আহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রুবেল মিয়াও মারা যান।

 

 

 

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD